
হাদী মানেই বিপ্লব
নীরবতা ভাঙার নাম,
হাদী মানেই ইনসাফ
অন্যায় রুখে দাঁড়ানো শপথ।
হাদী মানেই সাহস
ভয়ের শেকল ছেঁড়া,
হাদী মানেই সত্য
মিথ্যার মুখোশ খোলা।
হাদী মানেই ডাক
জাগ্রত বিবেকের,
হাদী মানেই পথ
হারানো মানুষের।
হাদী মানেই আগুন
জুলুম পুড়িয়ে দেয়,
হাদী মানেই বৃষ্টি
শুষ্ক হৃদয় ভেজায়।
হাদী মানেই কণ্ঠ
মজলুমের আর্তনাদ,
হাদী মানেই শক্তি
নীরব প্রতিবাদ।
হাদী মানেই আলো
ঘন আঁধারের বুকে,
হাদী মানেই ইনসাফ
সমতার মহাসুখে।
হাদী মানেই বিপ্লব
মানুষ হওয়ার শিক্ষা,
হাদী মানেই ইনসাফ
ন্যায়ের চির প্রতিজ্ঞা।