
আমি নাকি ইতিহাস রচনা করেছি!
আমি বিস্মিত ,হতবাক, নিষ্পলক দৃষ্টি —
দিয়ে দেখছিলাম, সবাই করতালি দিচ্ছিল ,সবার মুখে হাসি ,আনন্দ, উচ্ছ্বাস, বাহবা ,জয়ধ্বনি !
খু—ব অনুভব করছিলাম কিছুক্ষণ ।
তারপর, অনেক করে ভাবছিলাম – -সত্যি কী আমার কাজ এতটা প্রশংসার দাবী রাখে ?
সত্যি কী আমি এতটা করতে পেরেছি ?
নাকি মানুষ এমনি এমনি—-
তখন খুব গভীর ভাবে ভাবছিলাম ,আমি কি করেছি–
হ্যা, আমার যতদূর মনে পড়ে- – আমার কাজে ছিল একাগ্রতা, নিষ্ঠা আর প্রচুর পরিশ্রম ও ভালোবাসা।
এর বেশি তো কিছু না।
এর বেশি— আমি কিছুই করিনি ।
শুধু এতটুকু —-
শুধু এইটুকু কাজে থাকলে —
এতটা, এতকিছু পাওয়া যায় কখনো ভাবিনি!
এখনো আমার কাছে স্বপ্নের মতো —
এখনো ভাবতে পারছি না ।
নিজেকে তাই প্রশ্ন করছি বারে বারে — — সত্যি কী আমি ইতিহাস রচনা করেছি ?