
যদি আমার হও সাজাব তোমায়
ঠিক আমার মনের মত করে।
হৃদয়ের সমস্ত আবেগ মাধুরী দিয়ে।
ম্যাকাপ দেব চাঁদের জোসনা থেকে।
লিপস্টিক দেব রংধনুর রং থেকে।
নীলপালিশ দেব আবের ভাজ হতে এনে,
লাল,নীল,গোলাপী,হরেক রং থেকে।
পায়ে আলতা দেব,গোধূলীর সূর্যের কাছ থেকে।
গায়ে চুমকি দেব,তারার ঝিকিমিকি থেকে।
ক্যাশ কাল রং দেব অমাবস্যার কাছ থেকে।
কপালে টিপ বানিয়ে দেব, পূর্ণিমার চাঁদটাকে।
কাজল দেব,ভ্রমরের রং থেকে।
আঁখিতে সুরমা দেব,কোয়াশার থেকে।
নাক ফুল গড়ে দেব,জোনাকের মিটিমিটি আলো থেকে।
কানের দোল বানিয়ে দেব,সৌরজগতটাকে।
হার বানিয়ে দেব, গ্যালাক্সীটাকে।
হাতের কাকন করে দেব, সপ্ত আসমানকে।
টিঁকলি বানিয়ে দেব,ভোরের সূর্যটাকে।
কোমরের ভিসা গড়ে দেব,রুৌদ্রের নাচন থেকে।
পায়ে নূপুর ও পায়েল দেব,রিমঝিম শব্দ থেকে।
চুলের কাঁটা বানিয়ে দেব,নীল আকাশের সাঁঝ থেকে।
ফিতা দেব,বাঁধতে ঝুটি বনলতার বাহার থেকে।
চুলের কোঁপা বানিয়ে দেব,চমকে উঠা বিজলী থেকে।
সুরভী দেব,রজনী গন্ধা ও সাদা গোলাপ থেকে।
মাথার তাজ গড়ে দেব,পর্বতের চূড়াটাকে।
পাপুশ দেব,পাখির কিচিরমিচির ডাক থেকে।
শাড়ি দেব,সবুজের সমারুহ থেকে।
ওড়না এনে দেব,বটের শীতল ছায়া থেকে।
শাড়ি ওড়নাটা নকশী দেব,বন্য সহ হরেক ফুল থেকে।
আর, গাল ভরিয়ে দেব হর্ষরাশিতে,
মুখের বচনে মাখিয়ে দেব মধু,বুক ভরাব মায়ায়।
পরিশেষে।লজ্জার বোকরা দিয়ে ঢেকে রাখব কায়া।