
নিত্য নিয়ম রুটিন বাঁধ ভেঙ্গে
এই যাযাবর মনটা আমার,
যখন তখন করে আনচান
এক পলক তোমাকে দেখার।
কিসের কাজ কর্ম নাওয়া খাওয়া
সব যেন অদ্ভুত এলোপাথাড়ি,
বন্ধু বান্ধব নিত্য আড্ডা ভুলে
শুধু ভাবনায় কাটে তোমারি।
প্রতিনিয়ত তোমার কলেজ প্রাঙ্গণ
শত অপেক্ষার শুধু সময় গুনি,
কবে তুমি হবে আমার আপন
হবে আমার যোগ্য শিরোমণি।
কিসের বর্ণ জাত পাত দেখা
সব চেয়ে শ্রেষ্ঠ আমিই মানুষ,
তুমি অন্য ধর্মাবলম্বী জেনেও
হইনি আত্মহারা সমাজ বেহুষ।
মা বাবা ভাই বোন করে পর
তোমার টানে ছেড়েছি যে ঘর,
তাই কোনদিন যেওনা ছেড়ে
শূন্য করে আমার বসতি চর।