
পঁচিশ গেলো নতুন বছর
ছাব্বিশ এলো ঘরে,
নতুন বছরের আনন্দ করবো
সবাই মন ভরে।
পুরনো বছরের যতো গ্লানি
বেদনা যাবে মুছে,
নতুন বছরের নতুন কিছু
নিয়ে আসবে কাছে।
পুরনো স্মৃতি মুছে যাবে
নতুন বছর এসে,
নতুন বছর বরণ করবো
তারে ভালোবেসে।
গুছে যাক সুচে যাক
সকল জরাজীর্ণতা,
নতুন বছরে পাবো মোরা
নতুন স্বাধীনতা।
পুরনো দুঃখ কষ্ট দূর
নতুন বছরের সুখ,
পুরনো বছরের যতো গ্লানি
দূর হবে দুখ।
পুরনো বছরের দুখ ভুলে
নতুন বছরে সুখ,
নতুন বছরে দূর হবে
পুরনো বছরের দুখ।
পুরনো বছরের গননা শেষে
নতুন বছর শুরু,
নতুন বছর গুনতে গুনতে
পার হবে মরু।