
স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে আদরের বাবু টি দৌড়ে এসে-
আমার গলা জড়িয়ে ধরে বলল-
“বাবা, আমার টিফিনের টাকা?”
নির্বাক আমি, পকেটে টাকা নেই-
চোখ দিয়ে জল গড়িয়ে পরছে আমার,
দূফোটা জল বাবুর কপোলে পরল,
মাথা টা তুলে বাবু কিচুক্ষন তাকিয়ে রইলো,
তারপর –
আমার চোখের জল মুছে দিয়ে ফিরে ফিরে চেয়ে-
মাথা নিচু করে স্কুলে চলে গেল!
বাবু শুধু বলে গেল-
“বাবা, তুমি বুঝি বেতন পাওনি?”
আমি আর টিফিনের টাকা চাইব না বাবা-
তবুও তুমি কেঁদো না-
টাকা পেলে আমাকে অনেক টিফিন কিনে দিও।
সমাজে প্রতিদিন এমনই অসংখ্য বাবা-মা-
তাদের ব্যর্থতার দায় আড়াল করে চোখের জলে-
অসহায়ত্বের নির্মমতায় হাজারো দীর্ঘ নিঃশ্বাস –
বুকের মাঝে লুকিয়ে –
বিবেকের কারাগারে বন্দি হয়ে ঝুলে থাকে-
ফাঁসির দড়ি গলায় নিয়ে!!
অপরাধ কার???
সভ্যতা- জবাব চাই!!