
জাগো তব: কাষ্ঠবিদীর্ণ তৃস্না,
জাগো তব: কৃষ্ণকায় মেঘ,
জাগো তব: সুশীতল বারিধারা –
ভিজিয়ে দাও অপেক্ষমান ওষ্ঠ।
জাগো তব: বক্ষে সঞ্চিত বহ্নি,
জাগো তব: গুপ্ত-সুপ্ত ভিসুবিয়াস,
জাগো তব: নরকের অনল –
পুড়িয়ে দাও আসমুদ্রহিমাচল।
জাগো তব: প্রত্তুষের রবি,
জাগো তব: lরাঙা আলো,
জাগো তব:পরিযায়ী পাখি –
নিভিয়ে দাও পাপের প্রদীপ।
জাগো তব: স্বপ্ন,
জাগো তব: নবজাতক,
জাগো তব: অদৃশ্য সুখ,এবং
জাগো তব: ছিন্নমুল-পথহারা।