
সময়ের সাথে সাথে চলে চলে
হারিয়েছি নিজেকে কতবার,
খুঁজে পেয়েছি বহুবার
অলেখ অনুভূতির অপ্রকাশিতব্য নির্যাস।
একান্ত জীবনের দুয়ারে দাঁড়িয়ে থাকতে দেখেছি
আলোকিত স্মৃতির জোনাকির ছায়া,
বিমর্ষ অধ্যায়ে দেখেছি
আঁকা আছে
অতীত হারানোর বিস্বাদিত অনুরণন।
অব্যক্ত বেদনায় জর্জড়িত,
স্বপ্নের বালুচর
কখনো ধুয়ে যেতে দেখেছি
অবহেলার উত্তাল তরঙ্গে।
জীবন এমনই:
যা পেতে চায় তা পায় না
যা পায় তা
বাতাসে বাতাসে বেজে ওঠা
আহত দীর্ঘশ্বাসের কথামালা শুধু।
*******