1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারী-২য়ে মনোনয়ন সংগ্রহ বিএনপি প্রার্থী রুবেলের, চার আসনে নিলেন আটজন - dailyhumanrights
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৪|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী বাগানের পাখি লেখক-শুভায়ন দে “আকাশ কন্যা” কলমে:মোঃ শিবলী নোমান

নীলফামারী-২য়ে মনোনয়ন সংগ্রহ বিএনপি প্রার্থী রুবেলের, চার আসনে নিলেন আটজন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক:নীলফামারী-২(সদর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেলের হয়ে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১৮ডিসেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ’র কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
প্রার্থীর হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। এ সময় ছিলেন যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলা প্রমুখ।
জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকার জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলার চারটি আসন থেকে আটজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে নীলফামারী-১য়ে ২জন, নীলফামারী-২য়ে ২জন, নীলফামারী-৩য়ে ১জন এবং নীলফামারী-৪য়ে তিনজন রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন
নীলফামারী-১য়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সাত্তার ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নীলফামারী-২ য়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বিএনপির এএইচএম সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৩য়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-৪য়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিয়াদ আরফান সরকার, মামুনুর রশিদ ও শাহরিয়ার ফেরদৌস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025