1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ‘আব্বু আমাকে নাও, আমাকে নাও’, পুড়তে পুড়তে বলছিল ছোট্ট আয়শা - dailyhumanrights
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:৫৭|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল নীলফামারীতে খাসজমি দখল ও বিক্রি: ৩ দিনে মামলা সৃজনের আশ্বাসের পরও ১৬ দিনেও হয়নি মামলা সৃজন জামালপুর গাউসুল আজম জামে মসজিদ নির্মাণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ‘আব্বু আমাকে নাও, আমাকে নাও’, পুড়তে পুড়তে বলছিল ছোট্ট আয়শা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক:আগুন আর ধোঁয়ার তীব্রতায় ঘুম ভেঙে যায় নাজমা বেগমের। রাত দুইটা বাজে তখন। ঘরের ভেতর আগুন জ্বলছিল। সেই আগুনে পুড়ছিল নাজমার বুকের ধন ৭ বছর বয়সী মেয়ে আয়শা আক্তার। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে দাঁড়িয়ে ছোট্ট আয়শা চিৎকার করছিল, ‘আব্বু, আমাকে নাও, আমাকে নাও।’ চোখের সামনে সেই দৃশ্য দেখলেও কোনোভাবেই আয়শার কাছে যেতে পারেননি মা। পুড়ে যাওয়ার ঘরের পাশে বসে বিলাপ করে কেবল সেই কথাই বলছিলেন তিনি।

পোড়া বাড়ির সামনে বসে বিলাপ করছিলেন নাজমা বেগম। চোখের জল শুকিয়ে গেলেও নাজমার আহাজারি থামেনি। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ‘আগুন লাগার পর বড় মেয়ে আর মেজ মেয়েকে টিনের ফাঁক দিয়ে ঘর থেকে বের করা হয়। ছোট মেয়েটা শুধু চিৎকার করছিল—আব্বু আমাকে নাও, আমাকে নাও বলে। কিন্তু আমরা কিছুই করতে পারিনি। আমার চোখের সামনে মেয়েটা পুড়ে গেল। ক্ষণে ক্ষণে মাটি চাপড়ে চিৎকার করে উঠছিলেন নাজমা বেগম, ‘আয়েশা, মা রে। তুই কোথায় গেলি?’ একপর্যায়ে অচেতন হয়ে যান তিনি।

আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় গিয়ে দেখা গেল, বিএনপি নেতা বেলাল হোসেনের (৫০) বাড়ির সামনে ভিড়। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনার সময় তিনি, তাঁর স্ত্রী নাজমা বেগম আর তিন মেয়ে ঘরে ছিলেন। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেলাল বের হতে পারলেও ছোট মেয়েকে বের করতে পারেননি।

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বেলাল হোসেন এ ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে তাঁর বাড়ির দরজায় তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুড়ে মারা যায় তাঁর ৭ বছর বয়সী মেয়ে আয়শা। গুরুতর দগ্ধ হয় দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। তাদের দুজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে বেলাল হোসেনের ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেলাল নিজেও। তাঁকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বিকেলে পারিবারিক কবরস্থানে আয়েশার লাশ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025