1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২৬|

রমজান আমার হৃদয় লেখক:নাজরিন আরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ Time View

চাঁদের আলোয় ভরা রাত
তাকবীরের ধ্বনিতে জাগে মিনার
মনের ঘরে নামে রহমতের বারিধারা।
মাগরিবের আজানে ফোটে আসমানে
কোটি তারা
রোজার রঙে রঙিন হয় দিন,
কৃচ্ছ সাধন আমাদের,
দুয়ার খোলে ক্ষমার ভান্ডার মহিমামহিম।

সেহরির ডাকে জাগে বিশ্বাস চমৎকার মধ্যরাত্রীর আকাশ
আসমানে চাই, রাহমানুর রাহিমের আশায়
হৃদয় হয় পুলকিত
তাহাজ্জুদের  নামাজে  হই সেজদা রত।

ইফতারে মিলে রোজাদার সবে
মসজিদ, লোকালয়ে কি এক সুর বাজে
রোজাদারদের অনুভবে।
সাদাকার হাতে মিলে নাজাত
মাহে রমজান মাহে রমজান।

লাইলাতুল কদরে নেমে আসে শান্তি
প্রাথনায় কাটাই বিনিদ্র রজনী
আমাদের সিয়াম সাধনা
হে মামুদ বিচার করোনা।

রমজানের শেষে ঈদের আনন্দ
মুমিনের হৃদয়ে জাগে প্রশান্তি, কাটে দন্দ।
এস মিলেমিশে থাকি সবে, গাই জীবনের গান, করি মহানন্দ।

তওবা-ইস্তেগফারে মুছে যায় গুনাহ
নফসের সাথে জিহাদ চলে নিরবধি
সবর আর শোকরে ভরে যায় জীবন।
মনে রেখো একদিন সবার হবে মরণ।

কুরআনের পাতায় ডুবে যায় মন
তেলাওয়াতে মিশে যায় প্রাণ
রমজানের প্রতিটি দিন বৃদ্ধি কর  ইমান।

তারাবির নামাজে জাগে হৃদয়
সিজদায় মিশে যায় আখিরাতের আশায় মগ্ন মন।
রমজানের প্রতিটি রাত যেন লাইলাতুল কদর
এই তো জীবন।
রমজানের শেষ দশকে জাগে নতুন চেতনা
ইতেকাফে মিশে যায় মুমিনের প্রার্থনা।

এরপর রমজান শেষে ঈদের আনন্দ
মুমিনের হৃদয়ে জাগে শান্তির ফাগুন
রমজান মাস, মুমিনের জন্য রহমত
আহা কি প্রশান্তি।
প্রার্থনা বিধাতার কাছে
আবার আসবে ফিরে রমজান আমাদের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025