1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২৭|

বসন্তের ফুল ফোটে কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ Time View

ইসলাম ধর্মের বসন্ত কাল
রমজানকে বলা হয়।
এই বসন্ত ছড়িয়ে পড়ে
সারা পৃথিবীময়।

রমজান নামক ফুলটি যেন
সুবাস ছড়িয়ে দেয়।
ঈমানদারগণ সেই সুবাস
রমজান মাসে পায়।

প্রকৃতির বসন্ত স্থান ভেদে
পরিবর্তন দেখা যায়।
রমজানের বসন্ত সারা বিশ্বে
একসাথে শোভা পায়।

রমজানে কোরআনের পাখিরা
যখন তেলাওয়াত করে।
মনটা যেন হারিয়ে যায়
সেই মিষ্টি মধুর সুরে।

যারা সেই সুরের মধ্যে
সুবাস পায় খুঁজে।
রমজান যে বসন্তকাল
তখন তারা বোঝে।

রমজানের বসন্তের সূর্যটি যখন
সারা বিশ্বে ওঠে।
তখন রোজাদারের হৃদয় মাঝে
বসন্তের ফুল ফোটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025