
মুসাফির হয়ে এসেছি মোরা
এই পৃথিবীর তরে।
একদিন কিন্তু যেতে হবে
এই পৃথিবী ছেড়ে।
স্ত্রী কন্যা পুত্র সন্তান
কেউ যাবেনা সাথে।
ধন দৌলতও রেখে যাবে
যাবে শূন্য হাতে।
দুই দিনের এই দুনিয়াতে
কিসের অহংকার করো।
কবর ঘরে শান্তির জন্য
সুন্দর জীবন গড়ো।
পাপের ভাগ কেউ নিবেনা
শেষ বিচারের কালে।
বুঝতে পারবে সেদিন সবাই
বিচার শুরু হলে।
মানুষ দুনিয়াতে শান্তির জন্য
সব কিছুই করে।
ভয় করেনা কেমনে থাকবে
অন্ধকার কবর ঘরে।
স্বার্থের পিছনে ছুটে সবাই
এই দুনিয়ার বুকে।
কবর ঘরের খোঁজ রাখেনা
কেমনে থাকবে সুখে।