
যোগ্য প্রার্থীকে দিয়ে হোক
তরুণদের প্রথম ভোট।
এই চিন্তা মাথায় রেখে
তরুণরা যেন করে জোট।
জীবনের এই প্রথম ভোট
যোগ্য প্রার্থীকে দেখে দিব।
চিন্তাভাবনা করে সবাই
যোগ্য প্রার্থী বেছে নিব।
প্রার্থী নির্বাচন করতে যেন
অবহেলা নাহি করি।
যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে
সুন্দর একটি দেশ গড়ি।
সবার মনের সুন্দর চিন্তা
সুন্দর দেশ গড়তে পারে।
যোগ্য প্রার্থী মনে হলে
ভোট দিব শুধুই তারে।
দুর্নীতিমুক্ত সুন্দর দেশ
ভোটাররাই গড়তে পারে।
ভোট একটি বড় আমানত
যদি তারা মনে করে।
তাই এবারের এই নির্বাচনে
যোগ্য প্রার্থী খুঁজে নেই।
দেশের কথা চিন্তা করে
যোগ্য প্রার্থীকে ভোট দেই।