1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২৩|

ডিমলায় বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ একজন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২১৮ Time View

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ (২জানুয়ারী) শুক্রবার সকাল ৭ ঘটিকায় ডিমলা থানারহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে একজন কে আটক করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা একটি ভারতীয় গরু ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মোঃ আইন উদ্দিন (৪০)। তিনি ডিমলা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025