1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:২৫|

বৈশাখী প্রভাতে সংকল্প কবি:মোঃ মাসুদার রহমান মাসুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

মুছে দাও অতীতের সকল গ্লানি
হৃদয়ে জাগাও সাম্যের আহ্বান,
বৈশাখীর এই নব প্রভাতে
গেয়ে যাও মানবতার জয়গান।

​মানবতার নব স্পন্দনে বর্ষবরণ করো
মাতৃভূমির প্রতিটি প্রাণ সমতায় বাঁধো,
পুরানো জঞ্জাল পুড়ে করো ছাই
বৈশাখ নিয়ে আসুক নতুন দাই।

​নব কিশলয়ে সাজুক বনরাজি
প্রকৃতিতে লাগুক রঙের আভা,
বৈশাখী প্রভাতের মিলন মেলাতে
সাম্য সমতা গড়ে উঠুক মানব ধারা।

​কৃষকের মুখে ফুটুক হাসি
সোনার ফসলে ভরে উঠুক উঠান,
নতুন দিনের আগমনে
মানবাদী হোক সকল প্রাণ।

​জীর্ণতা পিছে ফেলে সবাই
নতুন প্রত্যয়ে চলো সামনে,
হৃদয়ের সবকটি রুদ্ধদ্বার খুলে
মানবতা প্রতিষ্ঠা করো জগৎ জুড়ে।

​অশুভ শক্তি নিপাত যাক
শুভ্রতার জয়ধ্বনি বাজুক প্রাণে,
মাতৃভূমির প্রতিটি আঙিনাতে
জেগে উঠুক মানবতার কণ্ঠে।

​বর্ষবরণের নতুন ধারাতে
মানবতা জাগুক সবার অন্তরে,
আনন্দ উল্লাস বয়ে উঠুক
বাঙালি জাতির প্রতিটি প্রান্তরে।

​মমতার বন্ধন অটুট থাক
হিংসা বিদ্বেষ মুছে যাক,
সম্প্রীতির এই মহোৎসবে
সাজাও মানবতার সাজ।

​পহেলা বৈশাখ ফিরে আসুক বারবার
বাঙালি জাতির জীবনে,
ঐতিহ্যের এই মহিমায়
সুখ শান্তি নেমে আসুক সবার মনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025