
প্রকৃতির বসন্ত গেলেও যেন
মনে বসন্ত থাকে।
মনের মাঝে সারাক্ষণ
কোকিল যেন ডাকে।
বসন্ত থাকলে ফুল ফুটবে
সেই মনের মাঝে।
কোকিলের ডাক শুনতে পাবে
সকাল সন্ধ্যা সাজে।
রংবেরঙের ফুল তখন
ফুটবে সেই মনে।
মনের ভাব জমবে তখন
সেই কোকিলের সনে।
যখন এই মনের বসন্ত ছোঁয়া
অন্য মন পাবে।
মনের কোকিল উড়ে তখন
সেই বলে যাবে।
ফুল ফুটবে সেই মনে
কোকিল যদি ডাকে।
সেই মনে ফুল ফুটলে
দেখতে চাই তাকে।
বসন্ত কন্যা হয়ে তুমি
মনের মাঝে থেকো।
কোকিল হয়ে এই মনে
শুধুই তুমি ডেকো।