1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৫২|

জীবন বড় কঠিন রওশন আরা বেগম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

জীবন একটা কঠিন জিনিস
যায় না মুখে বলা,
সারা জীবন বইতে হয়
শুধু ছলা কলা।

কার চেয়ে কে ভালো
বোঝা বড় দায়,
মানুষের জীবনে ক্ষতি করলে
হয় না কোন আয়।

মনে মনে ভাবে সে
আমি অনেক গুনি,
জীবন খাতা উল্টে দেখলে
অনেক কথা শুনি।

উপরে উপরে ভালো দেখায়
ভেতরে তার কালো,
জীবনের সফলতায় সে
করতে পারে না আলো।

মানুষ হলো শ্রেষ্ঠ জীব
মানুষকে ভালোবাসো,
কঠিন সময় দিনগুলিতে
পাশে তুমি থাকো।

উপকার করতে না পারলে
করো না তাদের ক্ষতি,
বিপদে তাদের পাশে থেকো
এটাই হোক নীতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025