1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৩|

নারী, তুমি অনন্যা ✍️সুপ্রতিম ভৌমিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০ Time View

নারী, তুমি জাগরিত হও,
আঁধারে অজ্ঞানতার
ঘুমিয়ে থেকো না আর ।
নারী, তুমি সৃষ্টিকারীনি,
দু’হাত কর সুদূর
প্রসারিত,
সৃষ্টি সুখের উল্লাসে ।
নারী, তুমি, বিলুপ্তপ্রায়
পবিত্র স্বত্ত্বায়
পুনর্জাগরিত কর
আপনায় ।
নারী, তুমি কর ধারন
অস্ত্র, দশপ্রহরণ,
দানিতে
অশুভ-অকল্যাণ ।
নারী, তুমি
আধুনিক-অত্যাধুনিক
যুগে,যন্ত্র সভ্যতার,
হারিয়েছ শালীনতা
আপনার ।
নারী, যুগে যুগে তুমি অনন্যা,
অগ্রগন্যা, কর্মনিপুণা,
সাত্ত্বিক ভাবনায়
থাক চির অব্যাহত,
মাতৃস্বরূপা তুমি, হে
ললনা ।
নারী, তুমি, পিছন পানে
তাকিও না,
কদাপি হতে ভুলো না,
সৃষ্টি রক্ষাকর্ত্রী,
চণ্ডীস্বরূপা ;
যখনই পড়ে
আবশ্যকতা,
সৃষ্টিবিমুখ দুর্মদ-দুরন্ত
যদি হরণ করতে চায়
তোমার শাশ্বত
শালীনতা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025