
রমজান মাসে আল্লাহর রহমত
বৃষ্টির মত ঝরে।
রমজানে আজাব বন্ধ থাকে
কবর বাসির তরে।
মাটির নিচের খবর কিন্তু
কেউ জানেনা ভবে।
কবরবাসীর জন্য প্রাণ খুলে
দোয়া করি সবে।
বাবা মার জন্য সন্তানেরা
যদি দোয়া করে।
মাফ করে দেন আল্লাহ তাআলা
তাদের দোয়ার তরে।
কবরবাসীর জন্য সর্বদাই
দোয়া করে যারা।
তাদের দোয়ায় আজাব থেকে
রক্ষা পায় তারা।
আজাব থেকে রক্ষার জন্য
সবাই দোয়া করি।
মিনতি করে আল্লাহর কাছে
দুহাত তুলে ধরি।
তাদের জন্য দোয়া করি
যারা দুনিয়া ছেড়ে গেছে।
কবর যেন শান্তিময় হয়
প্রার্থনা আল্লাহর কাছে।