1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৪|

অনাদি-অনন্তকালের প্রতীক্ষা কবি:রকিবুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

একমুঠো রোদ্দুর এনেছি তোমার মলিন মুখটা অমলিন করব বলে।
কিছু স্বপ্ন এনেছি তোমায় রাঙ্গাবো বলে,
কিছু জ্যোৎস্ন্যা এনেছি তোমায় ঘিরে থাকা অমানিশার ঘোর আঁধার দূরীভূত করব বলে।
সবুজ দূর্বাঘাসের গালিচা বিছিয়ে রেখেছি
তুমি তার উপর দিয়ে হেঁটে আসবে বলে।
আমার নেত্র বিসর্জিত অজস্র-অসংখ্য মুক্ত বিন্দুর মত অশ্রু জমিয়ে ঝর্ণাধারা তৈরী করে রেখেছি,তুমি স্নান করবে বলে।
ঘন সবুজ বনানী তৈরী করে রেখেছি তোমাকে পাখ-পাখালির শ্রুতিমধূর সঙ্গীত শোনাব বলে।
পাহাড় কেঁটে দেয়াল বানিয়ে রেখেছি তোমাকে অন্য সকলের আড়ালে রাখব বলে,,,,,।
এতসব আয়োজন যে তোমাকে ঘিরে সেই তুমিই তো এলেনা।
ইচ্ছে হলে একবার এসে দেখে যেও- কতটা কষ্ট বুকে নিয়ে এখনো কাঁটে আমার দিবানিশি।
তবু, আশা-আকাঙ্ক্ষারা বেঁচে থাকে চিরদিন-চিরকাল।অনাহুত,অনাকাঙ্খিত একজন মানুষের তার প্রেয়সীর জন্য এই যে প্রতীক্ষা তার অবসান হবে কবে কে জানে!
তবুও,আশার পাখিরা নিরাশার বালুচরে ডুবে যেতে থাকলেও আমার নয়ন চেয়ে থাকবে তোমার পথপানে অনাদি-অনন্তকাল,,,,,,!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025