
রক্তের বন্যা বইছে আজ সারা মধ্যপ্রাচ্যে
ক্ষমতালাভের আধিপত্যের কথিত লোভে,
শান্তির বদলে যুদ্ধ করছে ক্ষমতাধর সবে
দেশের সবই গুঁড়িয়ে দিচ্ছে হিংস্র ক্ষোভে।
স্বাধীন দেশের স্বাধীনতাও হচ্ছে পরাধীন
মধ্যপ্রাচ্যের জাতিগোষ্ঠীর অস্তিত্ব বিলীন,
বোমা হামলায় নিহত হায় অগনিত মানুষ
বোমা,বারুদের আঘাতে সবই অন্তঃলীন।
প্রাণে বাঁচতে মানুষ ছুটতেছে হন্তদন্ত হয়ে
বিবেকহীন নেতৃত্ব দেখি মানবতা ভুলেছে,
যুদ্ধ নয়রে শুদ্ধ কভু জগৎ জীবনের পথে
শান্তির কোনো কথা কেউ নাহিক তুলেছে।
বিশ্ব নেতারা বারেক ফিরে চাও মধ্যপ্রাচ্যে
ভবিষ্যৎ প্রজন্মের আর্তি শুনেতে কি পাও?
মানবিক গুণ মানবাধিকার ডুকরে কাঁদছে
বিশ্ব মানবতা মধ্যপ্রাচ্যের নিষ্ঠুরতা থামাও।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তন জরুরি
তাই অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনা করো,
তাদের অন্যায় হানা-হানি যুদ্ধ-বিগ্রহ থেকে
মানবতার কল্যাণে স্বীয় হাত বাড়িয়ে ধরো।
রক্তের বন্যা বইছে আজ মধ্যপ্রাচ্যের দেশে
শান্তির কোনো লক্ষণই দৃষ্টিগোচরে নাই রে,
ন্যায্য অধিকার ও জুলুম অত্যাচার রুখতে
মানবিকতার বিশুদ্ধ চর্চা অব্যাহত চাই রে।