
আজো যেন
সব স্বপ্নগুলো, কেমন
স্বপ্নই রয়ে গেলো ।
স্বপ্ন যত, যদি শুধু স্বপ্নই হতো,
তবে কি কেউ আর স্বপ্ন দেখতো ?
কেউ কি কখনো, দেখতে স্বপ্ন, ভালবাসতো ?
জীবন কি স্বপ্নহীন, লক্ষ্য বিহীন,
আশা রহিত থাকতো ?
সেই ছোট্ট বেলা থেকে জীবনের অন্তিম মূহুর্ত,
কতো স্বপ্নমাখানো শত আশার নেই কোনো অন্ত,
কবে, কি কখনো হয় তা’ সত্য ?
সে’ অদম্য আশা নিয়ে দুরাশার পিছন পানে
অপলক-আশাহীন নয়নে
চেয়ে-চেয়ে, ধেয়ে-ধেয়ে ছুটে চলা । ছুঁতে পারবে কি না সেই স্বপ্নে
দেখা আকাশের চাঁদ, তারা মালা,
তা’ যায় না তো বলা, শুধু মিথ্যে চলা,
সে তো আশা নয়,
অবাস্তব, দীর্ঘ প্রতীক্ষা,
দুরাশারই নামান্তর ।
অবশেষে আশা হয় নাকি অন্তর্হিত ?
নিরাশার কোলে পড়ে ঢলে,
আর অলীক স্বপ্নময় আশার সত্যসন্ধানী তলিয়ে
যায় বেদনার নিরাশাসিন্ধু অতলে ।