
কত রঙের মানুষ রে ভাই দুনিয়া জোড়া!
কেউ চাই কড়ি আর কেউ চাই ক্ষমতা।
সাধারণ শিক্ষিতরা করে দাবি তারাই অতি জ্ঞানী,
আলেম সমাজ ভাবে তাদের মূর্খ,জ্ঞান পাপী।
এই সমাজে আলেমরা ভাই তবুও সম্মান পায়,
সাধারণেরা তাদের কাছে অতি তুচ্ছ হয়ে রয়।
উঁচু তলারা নিচে তাকায় থুথু ফেলার ক্ষণে,
নিচু তলারা দু’হাত তুলে উপরে রয় চেয়ে।
সাদা-কালো’র দন্দ রে ভাই ছিল চিরকাল,
তারই জেরে সমাজে এখন মানবতার অকাল।
বর্ণ আর গোত্রের বৈষম্যে মানবকূল আজ বেহুঁশ,
জাত,পাত ধর্মের বিভাজনে হারিয়েছে তারা হুঁশ।
ক্ষমতা,হিংসা আর দাম্ভিকতায় পুড়ছে সারা ধরা,
তারই জেরে আজ বইছে ধরণীতে মানবতার খরা।
এসো মানব একাত্ম হয়ে বিভেদ দূরে রাখি,
হিংসা-বিদ্বেষ ভুলে শুধুই মানুষ হয়ে বাঁচি।