1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন - dailyhumanrights
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাহার বাজারে মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে দ্রুত নির্বাচন, সদস্যদের ভোটাধিকার নিশ্চিত এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য ও স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রায় ৫০০ মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দ্রুত নির্বাচন আয়োজন, সদস্যদের ভোটাধিকার নিশ্চিত এবং মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবি জানান।

বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ১৯৯৯ সালে গঠিত এ সমিতির আওতায় প্রায় ৭০০ বিঘা জমি রয়েছে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৮২ জন। সদস্যদের ভোটে ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের বিধান থাকলেও ২০২২ সালের পর থেকে ২০২৬ সাল পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি।

তবে বিল ও কৃষকদের স্বার্থে মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে ২০২৬ সালে উপজেলা সমবায়ের সহযোগিতায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ওই আহ্বায়ক কমিটিতে সদস্য করা হয় মো. আমিরুল ইসলামকে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, মো. আমিরুল ইসলামকে আহ্বায়ক কমিটিতে রাখায় মো. রবিউল ইসলাম ও মো. আজাদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। বিভিন্ন ভাবে মিথ্যা মামলা, ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

মো. আমিরুল ইসলাম বলেন, মো. রবিউল ইসলাম ও মো. আজাদের কারণে নির্বাচন ও সমিতির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আহ্বায়ক কমিটিতে আমাকে রাখায় তাদের কুচক্রী মহলসহ ৫-৬ জন হাজীগঞ্জ বাজারে আমার ওপর হামলা করেছে। দল-মত-নির্বিশেষে সবাই এই সমিতির সদস্য। বিভিন্ন জায়গায় ভুল তথ্য দিয়ে সদস্যদের বিভ্রান্ত করা হলেও পরবর্তীতে আমরা সঠিক তথ্য প্রদান করি। আজাদ হচ্ছে মামলাবাজ, যারা সমিতির কার্যক্রম করার চেষ্টা করছে, তাদের মিথ্যা মামলার চেষ্টা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিলের খাল পরিষ্কার ও জমি আবাদযোগ্য করার উদ্যোগ নেওয়ায় মো. রবিউল ইসলাম ও মো. আজাদ নিজেদের স্বার্থে বাধা সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছেন। মতিয়ার বিলের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় একটি স্বচ্ছ কমিটি গঠন প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন। সদস্যদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

অন্যদিকে মঈনউদ্দীন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির স্বার্থে দ্রুত নির্বাচন আয়োজন করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠন করা হোক।

বক্তারা আরও বলেন, মতিয়ার বিল পরিষ্কার করার কারণে মো. রবিউল ইসলাম ও মো. আজাদের কয়েকজন কুচক্রী মহল হাজীগঞ্জ বাজারে গেলে ভয়ভীতি ও হামলা করার হুমকি প্রদান করছেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা।

তারা জানান, গত ২৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সঙ্গে ওইদিন বিকেলে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যক্রম স্বাভাবিক রাখা, সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025