1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - dailyhumanrights
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৮:২১|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২৯ এপ্রিল ২০২৬ আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সকাল ১০:৩০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের জেলা জজ কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদুর রহমান মামুন, পরিবেশ সংরক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। তিনি দিবসের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও প্রদর্শনের মাধ্যমে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, আইন প্রয়োগের পাশাপাশি বাস মালিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী নীরব জোন হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে। দিবস উপলক্ষে বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি যানবাহনকে ৩,৬০০ টাকা জরিমানা করা হয় এবং ৮টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। চালকদের সতর্ক করে লিফলেট বিতরণ করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025