
মরিচীকার ছায়াপথে
গোধূলির গ্লোবালে
কিংবদন্তি বাসন্তী রথে
সন্ধিক্ষণ সুরভীর বর্ণিলে।
ধুমকেতুর উল্কাপিণ্ডে
অহমিকায় ধোঁয়াশা
ভস্মের কুর্নিশ অখণ্ডে
চিরন্তন চিরকাল পূর্বাশা।
শুষ্ক বালুচর ভিন্যতা
খেলাঘর ভুয়া জুয়া
অবিকল ফাঁকা শূন্যতা
স্মরণীয় সারথি’র ধোঁয়া।
কালবৈশাখী উৎসব
করুনঃ উদ্বুদ্ধ তত্ত্ব
ঝামেলার মন্ত্র এইসব
প্রায়শ্চিত্তে মহত্তম মহত্ত্ব।
ধ্বংস স্তুপঃ বিদ্বেষ
হাসি আলোছায়া
এ-ই প্রতিক্ষণ নিঃশ্বেষ
সন্দিগ্ধের ভরপুরে মায়া।
ভালোবাসা মহব্বতে
সীমানায় ডিঙিয়ে
সাগর মোহনা সৈকতে
মেঘলা বৃষ্টি হাওয়া ছুটে।