
বেনারসি পরাই দিলাম
যাবি শশুর বাড়ি,
বাহির হবি বাড়ি থেকে
পরে সাদা শাড়ি।
শশুর বাড়ির গুরুজন কে
ভক্তি শ্রদ্ধা করে,
তোর জীবন সুখের হবে
আর্শীবাদের তরে।
স্বামীর সাথে কোন দিন ও
ঝগড়া ঝাঁটি নয়,
সংসার তোর সুখের হবে
গুরুজনে কয়।
শশুর কে ডাকবি বাবা
শাশুড়ী কে মা,
তোর সংসারে কোন দিন
অভাব থাকবে না।
ননদ ননদী কে ও ভাববি
আপন ভাইবোন,
পরের বাড়ি যাবি মাগো
আমার কথা শোন।
পাড়া প্রতিবেশী কে তুই
আপন জেনে নিবি,
বিপদে আপদে তুই হাত
বারাইয়া দিবি।
ভালোমন্দ অনেক কিছু
শুনতে হবে তোর,
ঘুম হতে উঠে যাবি
হয়ে গেলে ভোর।
সংসার টি সুখের হবে
তুই রমনীর গুণে,
সুখে থাকিস ভালো থাকিস
সবার কথা শুনে।