
পাইলে ভাল – দিলে ভাল
খাইলে তাদের ভরে না
এই সমাজে – আছে মানুষ
তারা নিন্দা – ছাড়ে না ,
একা থাকে – একা বাঁচে
মন-টাকে বানায় তারা–
দোজখ কারখানা ।
নিন্দার ফুল-গাছে ধরে
মালি ছাড়া- একাই ঝরে
নিজের গল্প নিজেই পারে
পরের নিন্দা ভালই করে ,
সে একা থাকে- একা ফোঁটে
ভাল মনের- কদর জানে না ।
পাইলে ভাল – দিলে ভাল……
নিজে-নিজে বড়ো ভাবে
শিক্ষা-দীক্ষার সেই অভাবে
আঙ্গুল ফুইলা কলা অইলে
বাড়ে- তাহার বাহানা ,
আজ সে ভাল-কাল সে ভাল –
নাইরে- ভালো ভাবনা ।।
পাইলে ভাল – দিলে ভাল……
( ক্যারেক্টার সং )
গীতিকারঃ
দেবদুলাল বণিক , সিলেট।
৭/০১/২০২২ ইং
________________________________________
****
মানুষ-কে মুগ্ধ করা একদম সহজ ও ছোট্ট বিষয়
তোমার সুন্দর ব্যবহার ও মিষ্টি এক চিলতে হাসি ,
এতে ভাল মানুষ মন্দ মানুষ-কে –-
যেমন কাছে টানতে পারে , ঠিক তেমনি
মন্দ মানুষেরা ভাল মানুষ থেকে দূরে সরে যায় ।
কারণ- মন্দ মানুষ বুকে ভাল ব্যবহার ও মুখে —-
সুন্দর হাসি-টি রাখতে পারেনা । ***
****
নিজের প্রাপ্যতা নিয়ে কখনোই ভেবো না
তা কখনো পূর্ণ হয় না ,
কারণ- প্রত্যেক মানুষের হাজার পাবার পরেও
বাকি থাকে অনেক কিছু ।
অপরদিকে —-
তুমি অন্যদের কি দিয়েছো- সেই হিসেব-টা
মিলিয়ে দেখো ?
দেখবে- তোমার ছোট্ট হিসেবের খাতা-টায়––
অনেক কিছুই অপূর্ন থেকে গেছে ।