1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
কবিতাঃ বন পাহাড়ে শীত কলমেঃ মুহাম্মদ নুরুল কবির - dailyhumanrights
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১:২৩|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

কবিতাঃ বন পাহাড়ে শীত কলমেঃ মুহাম্মদ নুরুল কবির

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ Time View

পড়ছে এখন প্রচন্ড শীত
কাপ্তাই এলাকায় ,
জীবন চলছে কুয়াশাময়
কণকণে ঠান্ডায় ।
সূর্য্যি মামা জাগেনি আজ
তাইতো শীতে কষ্ট ,
এমন দিনে পাহাড়-পল্লীর
শিশু-বৃদ্ধ সব রুষ্ট ।
ভোর সকালে ঠান্ডা হাওয়া
ঠান্ডা ঠান্ডা পানি ,
পশুপাখি সব জবুথবু রয়
আহ্ কী কষ্ট জানি !
বন-বাদাড়ে টাপুর-টুপুর
শিশির বিন্দু ঝরে ,
মনের দুঃখে বন হরিণী
ডাকছে করুণ সুরে !
কর্ণফুলীর সাম্পান মাঝি
ঘুমায় ঘাটের না’য়ে ,
নদীর তীরে সব্জির ক্ষেত
শিশির জড়ায় গা’য়ে ।
কাপ্তাই লেকে শৈত্য প্রবাহ
পর্যটক নেই আজ ,
হাতিরটেক,বেরাইন্নাপার্কে
নিঝুম থমথম সাজ ।
মাঠ-ঘাট-প্রান্তর, নদী-বন
একলা জাগে সবে ,
সূর্য্যিমামা কবে যে জাগবে
জীবন জাগবে কবে !
মনটা আজ ভিষণ খারাপ
কাজে বসেনা মন ,
সর্দি জ্বরে আক্রান্ত শরীর
ব্যথায় করে ঠনঠন ।
এমন দিনে মনটা যে চাহে
জুম-বিন্নীর পিঠা ,
খেজুর রসের ভাপা,চিতই
জিহ্বা ঠাঁসা মিঠা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025