
বাঙালির বারো মাসে তেরো পার্বণ,
লেগেই থাকে উৎসব অনুষ্ঠান,
ধর্মপ্রাণ বাঙালির সভ্যতা সংস্কৃতি,
ডিজিটাল যুগে ও বর্তমান।
এখনও জারি আছে কিছুটা হলেও,
উৎসব কেন্দ্রিক আয়োজন,
তবে জৌলুস হারিয়ে যাচ্ছে দ্রুত,
কারণটা আধুনিক জীবন।
পৌষ পার্বণ বাঙালির সেরা উৎসব,
আসে পৌষ সংক্রান্তিতে,
ঘরে ঘরে হয় পিঠে পুলির আয়োজন,
বেশ ভালো লাগে খেতে।
চালের গুঁড়ার সাথে নারকেল মিশিয়ে,
পুলি পিঠা পাটিসাপটা গড়ে,
নলেন গুড়ের পায়েস খেতে বেশ লাগে,
পৌষের প্রবল শীতের জোরে ।
সংক্রান্তির পূর্ব রাতে হয় বনভোজন,
ঘরে ঘরে আনন্দ উল্লাসে,
সংক্রান্তি তিথিতে হয় বাড়িবাড়ি কীর্তন,
সবাই লুট ধরতে আসে।
সংক্রান্তির শীতের ভোরে বুড়ির ঘরে,
আগুন জ্বালে তাপ নিতে,
আজকাল সেই রেওয়াজ গেছে কমে,
ডিজিটালের টেকনোলজিতে।