
সূর্যি মামা সূর্যি মামা
লুকিয়ে আছো তুমি,
শীতের কাপড় বড়ই অভাব
শীতে কাঁপছি আমি।
তোমার মিষ্টি রোদ আমার
গায়ে লাগে যদি,
বড়ই মধুর লাগে আমার
একটু দিবা যদি।
টাকা পয়সা নাই আমার
গরম কাপড় কিনব,
তোমার আশায় বসে আছি
মিষ্টি রোদ পাব।
শীত বড় দুষ্ট মোরে
আমার দেয় কষ্ট,
তোমার কাছে দিলাম বিচার
কর তারে নষ্ট।
সারাটা দিন তোমার মুখ
নাহি দেখা পেলাম,
শীতের কাঁপুনিতে সারাদিন
আমি কষ্টে ছিলাম।