
সাহস থাকলে কথা বলো
আর কতকাল চুপ করে থাকবে?
সাহস করে ঘুরে দাঁড়াও
দেখবে পাল্টে যাচ্ছে সবকিছু।
বুকের ভেতর জ্বলছে আগুন
তবুও নির্বাক সব্বাই –
সাহস আছে তবুও ভয় তাড়া করে বেড়াচ্ছে
মাথা উঁচু করে প্রতিবাদ!
দমকা হাওয়ার মতো জীবন
সাহস দেখাতে গেলে বিপদ অনেক
সঙ্গী খুঁজে পাবে না একজনকেও
সাহসের লড়াই একা একা চলবে না।
******