
বসিলাম অংক করিতে সুত্র বলে
যোগে যোগে হয় যোগ,
টাকা পয়সা ধন সম্পদ এক
করিলে তাকে বলে যোগ।
বিয়োগে বিয়োগে হয় যোগ
এ আবার কেমন রোগ?
একে একে অনেক হারিয়ে তাকে
বলে হারানোর যোগ।
যোগের সাথে বিয়োগ দিলে
বলে তাকে বিয়োগ,
গচ্ছিত সম্পদ হারিয়ে গেলে
সেটাও হয় বিয়োগ।
যোগ বিয়োগের খেলায় মোরা
মেতেছি সারাক্ষন,
মিছে কার সাথে কোথায়
যেন হচ্ছে মহামিল।
এই দুনিয়া যোগ বিয়োগের তরে
ঘুরিছে সদাই ঘুরপাক,
অংকের সাথে অংক মিলিলে
তখন মোরা হই নির্বাক।
যোগ বিয়োগের আসা যাওয়ায়
হচ্ছি মোরা তাল বেতাল,
অংকের ফল মিলাতে মোরা
নিতুই হচ্ছি বেসামাল।
যোগে যোগে হবেরে যোগ
বিয়োগে বিয়োগে যোগ,
সবে মিলে মিশে অংক করি
তাতেই সারিবে রোগ।।