
দায় এড়িয়ে চলা মানে কবি নয় !
দায় এড়িয়ে চলা মানে সাহিত্য নয় !
দায় বদ্ধতার মাঝেই কবি সাহিত্যের সৃষ্টি হয় ,
দায় বদ্ধতার মাঝেই আঁধার আলোকিত হয় ।
দায়িত্বজ্ঞানহীন জীবন আঁধারে ডুবে রয় ,
দায়িত্বশীল মানুষ সর্বদা মর্যাদার অধিকারী হয় ।
অন্যায়ের প্রতিবাদে প্রতিবাদী হওয়া সকল ধর্মে কয় ,
সকল ধর্মীয় শিক্ষায় দায়িত্বহীনের মর্যাদা ক্ষুন্ন হয় ।
দায়-দায়িত্ব এড়াতে পারেনি বলেই ,
কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় ।
ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনে নজরুলের কবিতা,
চিরদিন আলোকিত হয়ে সেই কথা কয় ।
দায়-দায়িত্ব এড়াতে পারেনি বলেই ,
একাত্তরের যুদ্ধ হয় বিনিময়ে স্বাধীন রাষ্ট্র অর্জিত হয় ।
অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ ,
দায়-দায়িত্ব এড়িয়ে মব দৃষ্টিতে বাহাদুরি কথা কয় !!
দায়-দায়িত্ব এড়িয়ে সভ্যতার বিকাশ কি করে হয় ?
অসভ্যতার কাছে দায়িত্ববোধের যদি
জবাবদিহিতা করতে হয় ।
সেই সভ্যতার কি মূল্য রয় ?
শিক্ষক যদি দায়বদ্ধ হয় ,
আলোকিত মানুষ গড়তে !
আর শিক্ষার্থী যদি দায়বদ্ধ থাকে ,
আলোকিত জীবনের সন্ধানে
আঁধারের সাথে লড়তে ?
তবেই সভ্যতার বিকাশে জাতি হবে দায়মুক্ত ।
স্বাধীনতার সুবাসে রাষ্ট্র হবে বিশুদ্ধ ।