1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
ব্যথার হাটে কবিতা, সৃজনে: মোঃ ফারুক হোসেন, - dailyhumanrights
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৩:৩১|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ব্যথার হাটে কবিতা, সৃজনে: মোঃ ফারুক হোসেন,

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪১ Time View

কবিতা নেবে – কবিতা ?
আমি যেন শহরের মোড়ে দাঁড়িয়ে থাকা
একজন ক্লান্ত ফেরিওয়ালা,
চোখ ভর্তি শব্দ, বুক ভর্তি স্বপ্ন,
আর হৃদয় ভর্তি নিঃশব্দ আলো নিয়ে
ডাকি তোমাদের-
এসো, কবিতা নাও – ভালোবাসার দামে।

কবিতা নেবে- কবিতা?
আমি ব্যথার আগুনে শুঁকে আনি রাতের রোদ,
দুঃখের কালো নদী পেরিয়ে
তুলে আনি রক্তগোলাপের লাল ইশতেহার।
আমি ভালোবাসার দামে কবিতা বিক্রি করি।
নেবে–নেবে একটি কবিতা!

আমি শব্দের দোকান খুলেছি-
এখানে আছে, ভোরের প্রথম আলো,
অতল জলের মতো শান্ত নীরবতা,
আরও আছে –
শহরের ময়লা রাস্তায় চিৎকার করে ওঠা
ক্ষতবিক্ষত জীবন।
আমি সবই লিখেছি-
যা শুনেছি, যা দেখেছি।

কবিতা নেবে- কবিতা?
একটা কবিতার বদলে
তোমার ভেতরের অন্ধকারটা
আমার হাতে দিয়ে দাও।
আমি সেটাকে ভাষা দেব,
দুঃখকে দেব একটি পথ,
আর অস্ফুট চাওয়াকে দেব-
নরম আলোয় লিপিবদ্ধ পরিচয়।
নেবে–নেবে একটি কবিতা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025