
সুতোর ডোরের মত জড়িয়ে আছে
আমাদের দুজনের মধ্যেকার সম্পর্ক
অথচ সেদিন আমরা তো ছিলাম
কোনদিন কাছাকাছি, পাশাপাশি
দুটি নিঃশ্বাসের মধ্যে বিলয় হয়ে।
আমাদের আত্মার আত্মীয়তা
কোন অপরাধ বোধে নয়
ফুলের মনমাতানো সুবাসে সিক্ত
ফুলের মত প্রস্ফুটিত নির্মল স্বচ্ছ।
এক সুখের স্বর্গে হৃদয়াঙ্গম করেছিল
দুটি হৃদয় আপন আবেগঘন ক্ষণে
চোখের জলে গড়া এক সুদৃশ্য প্রতিমা।
তোমার চোখের জলের গহীন সলিলে
আমি ডুবে যেতে চাই হৃদয় অতলে,
আমার অনুভবের ভালোবাসা যদি
কোনদিন তোমার প্রেমিক হৃদয়ে
আবেগ অনুভূতির সৃষ্টি করে
তবেই আমার প্রেমের সার্থকতা।
তোমার স্বপ্নের ছায়ায় হারিয়ে যাবো
তোমার অসীম প্রেমের স্বর্গে।