
পাখি হৃদয় রাঙিয়ে দিলো,
উড়ে এসে মনের পাখনায়।
পাখি কখনো হারিয়ে যাবে না,
নিজের মনের অবহেলায়।
হৃদয় কার্নিশ জুড়ে রয়েছে,
মনের সেই আঙিনায়।
দুয়ার খুলে খুঁজেছি তোমার,
খুঁজেছি মনের আয়নায়।
মনের চালে বসেই আছেন,
পাখির নিজের ঘর বাড়ি নাই।
সুখ শান্তিতে বসত করবেন,
অন্যের মনে স্থান চাই।
মনের আকাশে পাখনা মেলে,
দিতেন পাখির পরিচয়।
দুঃখ ছিল পাখির মনের মাঝে,
থাকতে চায় স্থায়ী ঠিকানায়।
সুখের সন্ধানে হারিয়ে যেতো,
অচেনা কোন জায়গায়।
পাখনা মেলে উড়ে আসতেন,
মনের মাঝে আশ্রয় চাই।
দুঃখ বেদনা জড়িয়ে ছিল মনে,
সেগুলো কখনো ভোলার নয়।
কোথাও পাখি হারিয়ে গেলেও,
খুঁজে নিবো মনের আয়নায়।
#কপি সংরক্ষিত।