
পাঁচ বছরের শিশুর ব্যাগে
মোটা মোটা বই,
তারই চোখে আসে জল
পিঠে মস্ত মই।
খেলাধুলা হারিয়ে গেছে
লেখাপড়ার চাপে,
ড্যাড ও মম্ সিলেবাসে
টাইম ধরে মাপে।
বাড়ন্ত শিশুরা নাজেহাল
ঘটছে নাযে বিকাশ,
মানুষ হওয়ার চিন্তা নিয়ে
পায়না অবকাশ।
উপায় পাওয়া সত্যিই কঠিন
ইঁদুর দৌড়ে ছোটে,
চাকরি নিয়ে চিন্তা ভাবনা
কার কপালে জোটে।