
কিবা বাঁধনে বেঁধেছো তুমি যে আমায়
বিনা তারে নাকি সেই প্রেমের সুতায়
কিছুতে তোমাকে আর ভুলা নাহি যায়
বন্দী হয়ে আছি তাই তোমার মায়ায়।
মায়া ভরা আঁখি দুটি টিপ আঁকা ভালে
ভ্রুু দুটি মিশেছে এসে প্রেম প্রেম তালে
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি এ বুকের পাশে
আবেশে তন্ময় হয়ে দু নয়ন হাসে।
বাহুতে বাঁধনি কভু তুমি যে আমায়
তবু বাঁধা পড়ে আছি তোমার মায়ায়
জীবন মরণে তুমি রয়েছো স্মরণে
লিখেছি তোমার নাম এ বুকের কোণে।
জীবনের সাথী হয়ে থেকো চিরকাল
আমিও রইবো পাশে অনন্তের কাল।