1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান - dailyhumanrights
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:০৪|
শিরোনামঃ
ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি,বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী খান সেলিম রহমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ নির্বাচনে দেশের মানবাধিকার অঙ্গন,সাংবাদিক সমাজ ও সুশীল মহলে ব্যাপক সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।গত শনিবার (২৭ ডিসেম্বর)বিকেল ৩টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নীতিনির্ধারণী পরিষদের এক পূর্বনির্ধারিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মনোনীত করা হয়।সভায় সংস্থাটির শীর্ষ নীতিনির্ধারক, উপদেষ্টা ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর খান সেলিম রহমানের সাংবাদিকতা,মানবাধিকার রক্ষা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা,সততা ও নিরপেক্ষ ভূমিকা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিদ্যমান প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে খান সেলিম রহমানের মতো একজন অভিজ্ঞ ও সচেতন ব্যক্তিত্বের সক্রিয় অংশগ্রহণ সংস্থাটির কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেন।খান সেলিম রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা,স্বাধীন সাংবাদিকতা চর্চা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর অবদান প্রশংসনীয়। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ এবং সামাজিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান তাঁকে সাধারণ মানুষের কাছে “মানবতার ফেরিওয়ালা”হিসেবে পরিচিত করেছে।বর্তমানে তিনি দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্পাদক হিসেবে তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকসমাজের আস্থা অর্জন করেছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খান সেলিম রহমান বলেন,“হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মতো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করায় আমি সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি প্রকাশ করছি মানবাধিকার রক্ষা,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলাই আমার আজীবনের অঙ্গীকার। ইনশাআল্লাহ,আমার অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”এ বিষয়ে সংস্থাটির সহকারী মহাসচিব সাঈদা সুলতানা জানান,খান সেলিম রহমানের উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং তিনি শিগগিরই সংস্থার নীতিনির্ধারণী ও কার্যক্রমভিত্তিক সভাগুলোতে সক্রিয়ভাবে অংশ নেবেন।খান সেলিম রহমানের এই অর্জনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর নেতৃবৃন্দ,সাংবাদিক সমাজ,শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025