1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
বাগাতিপাড়ায় সরকারি রাস্তার কাজ ধীরগতিতে, চরম ঝুঁকিতে জনসাধারণ - dailyhumanrights
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:০০|
শিরোনামঃ
ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী

বাগাতিপাড়ায় সরকারি রাস্তার কাজ ধীরগতিতে, চরম ঝুঁকিতে জনসাধারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

আবু বাসার,স্টাফ রিপোর্টার নাটোর:নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার থেকে জামনগর পকেট খালি পর্যন্ত সরকারি পাকা রাস্তার নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চরম ধীরগতিতে চলায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। কাজ অসম্পূর্ণ থাকায় রাস্তার পুরো অংশে দুই পাশ খালি পড়ে রয়েছে, যা বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালক, ভ্যান ও অটোরিকশা চালক, পথচারী এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

সরু ও অসমতল রাস্তায় সামান্য অসতর্কতায় দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি বাগাতিপাড়ার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করলেও নির্মাণকাজের ধীরগতির কারণে তাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার জানান, পর্যাপ্ত মাটি না পাওয়ায় রাস্তার দুই পাশ ভরাট করা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনিক সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত মাটির ব্যবস্থা করে রাস্তার কাজ শেষ করতে হবে এবং প্রশাসনিক তদারকি জোরদার করতে হবে।

একই সঙ্গে দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
জনস্বার্থে বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের সুদৃষ্টি ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ কামনা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025