1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
ডোমারে ইসলামীক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - dailyhumanrights
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:৫৬|
শিরোনামঃ
ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী

ডোমারে ইসলামীক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক:নীলফামারীর ডোমারে ইসলামীক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার ব্লু স্টার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ডোমার উপজেলার মোট ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও ধর্মীয় শিক্ষা এই পাঁচটি বিষয়ের ওপর টানা দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ইসলামীক এডুকেশন সোসাইটির নীলফামারী জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সভাপতি কাজী কাজী সাদিক হাসনাইন, কেন্দ্র সচিব ও ব্লু স্টার পাবলিক স্কুল & কলেজ এর ভাইস প্রিন্সিপ্যাল ওয়াকিল হাসান, পরিক্ষা পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
অভিভাবকেরা জানান, ‘পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষাবৃত্তি ছাড়া অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাধারণত বৃত্তির কোনো ব্যবস্থা নেই। সে দিক থেকে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এমন আয়োজনের মাধ্যমে শিশুরা নানা দিক থেকে উপকৃত হচ্ছে বলে তারা মনে করেন এবং ইসলামীক এডুকেশন সোসাইটির সাফল্য কামনা করেন।’
আয়োজকদের মতে, ‘শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও নিয়মিত ও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা।’
পরীক্ষায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানায়, ‘এ ধরনের পরীক্ষার মাধ্যমে পড়াশোনার চর্চা বাড়ছে এবং ভবিষ্যতের পরীক্ষাভীতি দূর হচ্ছে। এমন উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025