1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীতে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে অংশীজনের মতবিনিময় - dailyhumanrights
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৯:৫৭|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারীতে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে অংশীজনের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে নীলফামারীতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। এছাড়াও জেলার বিভিন্ন পলি ও প্রিন্টিং কারখানার মালিক, সুপার শপের প্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ এসব পণ্যের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার উৎসাহিত করা এবং উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025