1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীতে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ণ ধ্বংস - dailyhumanrights
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:৪৮|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারীতে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ণ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

শব্দদূষণ নিয়ন্ত্রণে নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ও প্রসেন জিৎ দাস। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪টি যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে যানবাহনের চালকদের হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025