1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারী–২ আসনে জামানত বাজেয়াপ্ত হলো যেসব প্রার্থীর - dailyhumanrights
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:৩১|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারী–২ আসনে জামানত বাজেয়াপ্ত হলো যেসব প্রার্থীর

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৩ নীলফামারী-০২ সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১৩৪টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২,৮৩,৮৪৫টি। বাতিলকৃত ভোট ৪,৪৩৫টি এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৮৮,২৮০টি। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট।

ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতীফ ১,৪৫,২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট। তারা উভয়েই প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করায় তাদের জামানত বহাল রয়েছে।

অন্যদিকে নির্ধারিত সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় মো: মিনহাজুল ইসলাম মিনহাজ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২৯৩ ভোট, মো: সারোয়ার আলম দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ৩৪৬ ভোট, মো: সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকের প্রার্থী ১৮৯ ভোট এবং হাছিবুল ইসলাম হাতপাখা প্রতীকের প্রার্থী ৩,২৩৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা থাকবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত বাজেয়াপ্তের বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং কেবলমাত্র জনসমর্থনসম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025