1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীতে উদ্যোক্তাদের সাথে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন-এর মতবিনিময় সভা - dailyhumanrights
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:৪৮|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারীতে উদ্যোক্তাদের সাথে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন-এর মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ Time View

নীলফামারীতে উদ্যোক্তাদের সাথে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন-এর মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় শহরের বাজার মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবিব লেলিন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলা সভাপতি আব্দুল মোমিন। এ সময় বক্তব্য দেন সাবেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু, নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নীলফামারীর সভাপতি মোর্শেদ আলম, নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি ও নাসিব নীলফামারীর পরিচালক নাসরিন আক্তার, বিশিষ্ট ঠিকাদার আনিছুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সভায় নীলফামারীর ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক আহসান হাবিব লেলিন উদ্যোক্তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন মাম ফিডের উদ্যোক্তা মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে ২ শতাধিক বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025