
সাংস্কৃতিক ডেস্কঃবাংলাদেশ চলচ্চিত্রকে বিশ্ব মর্যদায় উচ্চ পর্যায়ে নিয়ে যেতে এবার আসছে মানবতার যুব রাজ চিত্র নায়ক ডিএ তায়েব অভিনীত মানসম্মত ধারার দর্শকদের বহু আকাঙ্ক্ষার সামাজিক ব্যতিক্রমধর্মী অ্যাকশন বাংলা সিনেমা অফিসার ইনচার্জ।
ইতিমধ্যে ডিএ তায়েব অভিনীত অফিসার ইনচার্জ সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবং অতি তাড়াতাড়ি সিনেমাটি দেশ ও দেশের বাইরের অসংখ্য হলে মুক্তি পাবে বলে আশাবাদী অফিসার ইনচার্জ সিনেমার পরিচালক সহ সকল কলাকৌশলীরা।
আজ ২০ শে জানুয়ারী রোজ মঙ্গলবার Daily World ও Daily Human Rights পত্রিকার সম্পাদক ও প্রকাশক লেখক ইমরান খান কে অনলাইন মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ সিনেমার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধাণ ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি।
ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি আরো জানান এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশব্যাপী মুক্তি পাবে এবং সফল সিনেমা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিবে।এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক মানবতার যুব রাজ ডিএ তায়েব,জনপ্রিয় চিত্র নায়িকা মাহিয়া মাহি,মিশা সওদাগর সহ দেশের নামকরা চলচ্চিত্র শিল্পীরা।
সিনেমা জগতের সকলের প্রত্যাশা যে অফিসার ইনচার্জ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র জগতে এক মাইল ফলক অবদান রাখবে।যা বিশ্ব মঞ্চে বাংলাদেশ এর সিনেমা কে এক অনন্য ধারায় দেখা দিবে বলে সকলে আশাবাদী।