1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
রাক্ষুসে মাছ মকবুল হোসেন - dailyhumanrights
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:৩৯|
শিরোনামঃ
নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই

রাক্ষুসে মাছ মকবুল হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ Time View

একটি বড় রাক্ষুসে মাছের নাম কিন্তু গজাড়,
অবশ্য উত্তরাঞ্চল থেকে হয়েছে উজাড়।
সিলেট অঞ্চলে এখনো ভালো দেখা মেলে,
সকল মাজারের পুকুরে বেড়ায় হেসেখেলে।
আমরা যদি সবাই মিলে করি খেয়াল,
আরেকটি রাক্ষুসে মাছ আছে নাম জানি বোয়াল।
সব সময় যে মাছের মুখে শুনি খাই খাই বোল,,
সবাই আমরা কিন্তু তাকে চিনি নাম তার শৌল।
আফ্রিকা থেকে আগত নাম আর্ফিকান মাগুর,
সামনে কিছু দেখলেই সে করে ফেলে ভাঙ্গচুর।
মনে একদিন ইচ্ছা জাগলো দিব একটা সিটিং,
অর্থাৎ সবাইকে নিয়ে করবো একটা মিটিং।
মিটিং এ বললাম জানি তোমাদের নাই মায়া,
স্বজাতি মাছকে কেন খাও না করে মায়া?
দলনেতা বোয়াল মাছ গেল সামান্য ক্ষেপে,
বললো আমায় দয়া করে কথা বলো মেপে।
মোরা একটু দোষ করি শুধু জীবন বাঁচাতে,
তোমরা যত অকর্ম করো জীবন সাজাতে।
মানুষ কিন্তু হয়েছে আজ পশুপথের যাত্রী,
তোমাদের লালসার স্বীকার হয় স্কুলের ছাত্রী।
নিজের আছে বাসভবন মাকে রাখ গোয়ালে,
নিশিরাতে কামড়িয়ে মারে বনের শিয়ালে।
নিজের মেয়ের হাতেও খুন হয় দেখি বাবা-মা,
সৃষ্টির সেরা মানুষ তোমরা করো খা খা।
বড় ভাইকে করে খুন আপন ছোট ভাই,
বড় ভাইও কম নয় মাঝে মাঝে শুনতে পাই।
পিতা-মাতা মানুষ করে দিয়ে অনেক শ্রম,
শেষ বেলায় মায়ের ঠাঁই হয় দেখি বৃদ্ধাশ্রম।
ব্যাংক থেকে কোটি কোটি টাকা করো লুটপাট
নিজেরা আগে ঠিক হও,পরে দেখ মোদের ঘাট(দোষ)।
এ সকল কথা শুনার পর বললাম থাক না হয় আজ,
আমি তো অধম কবি বাদ পড়েছে লেখার কাজ।

“ছেড়ে দে মা কেঁদে বাঁচি “ধরবো না কারোদোষ,
সত্যিই মানুষ বেশি দোষি করতে হয় আপসোস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025