
একদিন –
শেষ গন্তব্যের ডাকে –
সব লেনাদেনা মিটে যায় -,
ইচ্ছা – অনিচ্ছার ঘটে যবনিকা –
সহস্র দর্শক, শ্রোতা আর কাছের মানুষ গুলোও-
ফিরে যায় আপন আপন গন্তব্যে –,
নিথর দেহখানি পরে থাকে-
অপেক্ষায়- মহা সমাপ্তির আয়োজনে!
পৃথিবীর মানচিত্রে সমাপ্ত-অসমাপ্ত কাব্য গুলো –
অদৃশ্য কলমে লেখা রয়ে যায়-
সময় আর ডাকেনা –
ফিরে দেখতে, ফিরে পেতে –
অথবা-
ফিরিয়ে দিতে সেই সব গল্প –
যার মাঝে খুঁজে পাই-
আমার আমি কে-
অপূর্ণ – অতৃপ্ত, এক-
মহাকালের অন্তহীন পথেচলা -!”